প্রগতি ত্রিপুরা, ৩০ এপ্রিল, ২০২৬: কংগ্রেসকে শক্তিশালী করতে সংগঠন সৃজন অভিযান মাধ্যমে সদর জেলা সভাপতি বাছাই পর্ব জন্য ৬ আগরতলা ইন্দ্রনগর ব্লক কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশ থেকে আগত কংগ্রেস প্রভারী ডঃ বিজয় লক্ষ্মী সাধু সহ অন্যান্যরা।
কংগ্রেস প্রভারী ডঃ বিজয় লক্ষ্মী সাধু জানান দলের সর্বভারতীয় নেতৃত্বে আহ্বান অনুযায়ী সারা দেশের প্রত্যেকটি রাজ্যে সংগঠন সৃজন অভিযান চলছে। সংগঠনকে মজবুত করার জন্য সভাপতি বাছাই পর্ব চলছে। দলের কর্মীরা এবং সাধারণ মানুষের দাবি অনুযায়ী সভাপতি বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। স্বচ্ছতার মাধ্যমে এই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে সভাপতি চয়ন করা হবে বলে জানান তিনি।








