প্রগতি ত্রিপুরা, ৩০ এপ্রিল, ২০২৬: রান্নাঘরের মাটির দেওয়াল ভেঙে পাঁচ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু, অপর শিশু হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায় ফটিকরায় থানাধীন রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় গাড়িচালক নিবাস মালাকার।
বুধবার সন্ধ্যা রাতে হঠাৎ বাড়ির রান্না ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে নিবাস মালাকারের দুই শিশুর উপর। এই ঘটনা দেখে শিশুটির মা ও দিদা হতবাক হয়ে পড়ে।
এর পর বাড়ির লোকজন ও পাড়ার লোকজন মিলে দুই শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি ফটিকরায় প্রাথমিক নিয়ে আসে। হাসপাতলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে একজন শিশুকে মৃত বলে ঘোষণা করে।
মৃত শিশুর নাম অঙ্কুশ মালাকার পাঁচ বছর, অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা করে কৈলাসহর জেলা হাসপাতালে রেফার করে,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
পাঁচ বছরের শিশু অংকুশ মালাকারের মর্মান্তিক মৃত্যুর সংবাদ চাউর হতেই মুহূর্তেই আকাশ-পাতাল ভারি হয়ে উঠে শোকার্ত মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। পরিবারটি অত্যন্ত দরিদ্র, শিশুটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে এলাকায়। মৃত শিশুর আরেক ভাই আয়ুশকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এই ঘটনার সংবাদ শুনে ফটিকরায় থানার পুলিশ হাসপাতাল চত্বরে পৌঁছায় এবং মৃত অঙ্কুশের দেহ ফটিকরায় হাসপাতাল মর্গে রাখা হয়, ময়নাতদন্ত সেরে মৃতের পরিবার হতে তুলে দেওয়া হবে বলে জানান ফটিকরায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।








