জিবি এলাকায় নোংরা জলের যন্ত্রনায় অতিষ্ঠ পথচারীরা

প্রগতি ত্রিপুরা, ১৬ এপ্রিল, ২০২৬: স্মার্ট সিটির জিবি বাজার এলাকাটি আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ডের অধীন। আর ৫ নং ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথ। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন কর্পোরেটর লতা নাথ। মুখ থুবড়ে পড়েছে জিবি বাজার এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থা। যার কারনে ড্রেইনের নোংরা জল থৈ থৈ করছে রাস্তার উপর। আর সেই জল দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারন মানুষকে।

নোংরা জলের দুর্গন্ধের মধ্যে মুখে রুমাল চাপা দিয়ে হাটতে হচ্ছে সাধারন মানুষকে। জিবি বাজার এলাকার এক ব্যবসায়ী জানান কিছু দিন পর পর জিবি বাজার এলাকার এই অবস্থা হয়। নোংরা জলের দুর্গন্ধের মধ্যে তাদের ব্যবসা করতে হচ্ছে। এই নিয়ে কিছু দিন পূর্বে সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন। কিন্তু কারো কোন হেল দোল নেই।

কেউ কোন খোঁজখবরও নেয় নি এখনো পর্যন্ত। জিবি বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জন চলছে এলাকার কর্পোরেটরকে ভোটের সময় মাঠে ময়দানে দেখা গেলেও, কাজের বেলায় ওনার আর দেখা পাওয়া যায় না। এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে জিবি বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে।

Leave a Comment