বিধানসভার কর্মীদের সাথে মতবিনিময় করলেন বিধানসভার অধ্যক্ষ

প্রগতি ত্রিপুরা, ১৬ এপ্রিল, ২০২৬: বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিধানসভার কর্মীদের সাথে মতবিনিময় করলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। বিধানসভার কনফারেন্স হলে আয়োজিত এইদিনের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, প্রক্তান বিধায়ক তথা ককবরক ভাষা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান অতুল দেববর্মা, বিধান সভার সচিব অমিয় কান্তি নাথ সহ অন্যান্যরা।

এইদিনের মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন। তারই অঙ্গ হিসাবে এইদিন বিধানসভার কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। তিনি এইদিন পশ্চিমি সংস্কৃতিকে বর্জন করে নিজেদের সংস্কৃতিকে আপন করে নেওয়ার আহ্বান জানান সকলের প্রতি।

Leave a Comment