ডেপুটেশন প্রদান করতে যায় সিপিআইএম

প্রগতি ত্রিপুরা, ১৬ এপ্রিল, ২০২৬: আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদান করতে যায় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি বলেন, বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম সবদিক দিয়ে ব্যর্থ। অবৈজ্ঞানিক কাজকর্ম এবং জনবিরোধী কাজকর্ম করে চলেছে তারা।

আগরতলা শহরের মধ্যে নাগরিকদের সমস্যা বৃহৎ আকার ধারণ করেছে। কাটাখালের নাম করে নাগরিকদের উচ্ছেদ করা হচ্ছে। অথচ বিকল্প কোন ব্যবস্থা নেই। তাই যাদের উচ্ছেদ করছে এবং করেছে তাদের পুনর্বাসন দিতে হবে সরকারের। তিনি আরো বলেন, আগরতলা শহরের বুকে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে অবৈজ্ঞানিক কাজকর্মের জন্য। বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের নাম করে পাইপ কেটে ফেলছে। যার ফলে মানুষের জন্ডিস হচ্ছে।

Leave a Comment