প্রগতি ত্রিপুরা, ১৬ এপ্রিল, ২০২৬: বৃহস্পতিবার লোকসভার বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম ’ সংশোধনী বিলটি উত্থাপন করা হয়। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্নির্ধারণ বিষয়ক বিশেষ সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী এই বিল দেশের মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিলের সমর্থনে প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় সহ অন্যান্যরা। মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নারীর শক্তি বন্দন অধিনিয়ম বিল আনতে চাইছেন। এর জন্য প্রধানমন্ত্রী ১৬-১৭-১৮ বিশেষ অধিবেশনের ডাক দিয়েছেন। সংসদের উচ্চপক্ষে এবং নিম্ন কক্ষে এই বিল নিয়ে আলোচনা হবে। অর্থাৎ সংসদে এবং রাজ্য বিধানসভা গুলিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার।








