প্রগতি ত্রিপুরা, ১৪ এপ্রিল, ২০২৬: কালী ও মনসা মন্দিরে হানা দিয়ে অলঙ্কার সহ আসবাবপত্র চুরি! অভিযুক্ত চোরকে নাট মন্দিরে বেঁধে উত্তম মাধ্যম শেষে তুলে দেওয়া হয় বিশালগড় পুলিশের হাতে। ঘটনা উত্তর ব্রজপুর।
মঙ্গলবার ভোর রাতে অর্চনা দেবনাথের বাড়িতে ঠাকুরের মন্দিরে হানা দিয়ে চুরি করে মায়ের অলংকার সহ আসবাবপত্র। ভোররাতে চুরি করে পালিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর হাতে আটক হয় চোর।
এলাকাবাসী আটক চোরকে মন্দিরের নাট্ট মন্দিরে বেঁধে উত্তম মাধ্যম দেয়। শেষে তুলে দেয় বিশালগড় পুলিশের হাতে। জানা যায়, আটক চোরকে বহুবার চুরি করার অভিযোগে জেলের ঘানি টেনেছে। কিন্তু বেরিয়ে এসে আবার চুরি।








