প্রগতি ত্রিপুরা, ১৪ এপ্রিল, ২০২৬: মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, আগামী ১৬ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একটি বিশেষ অধিবেশনের আহ্বান করেছে। এই বিশেষ অধিবেশন চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।
নারীশক্তি বন্ধন অধীনীয়োগ নামে একটি বিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সংসদে লোকসভায় পেশ করা হয়েছিল। এরপর এই বিল সংসদের উচ্চকক্ষে অর্থাৎ রাজ্য সভায় ও পাস হয়। এরপর রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর এই বিল আইনে পরিণত হয়। এ নিয়ে ১৬ এপ্রিল আলোচনা হবে সংসদে।








