আক্রান্ত মহিলার বাড়িতে গেলেন রঞ্জিত দেববর্মা

প্রগতি ত্রিপুরা, ১৪ এপ্রিল, ২০২৬: গত ১২ এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় গোটা ত্রিপুরা রাজ্যে ২৭ পূর্ব মহুরীপুর-ভূরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রের দুটি আসনের নির্বাচনী আধিকারিকরা ইভিএম নিয়ে সাব্রুম মহকুমা শাসক অফিসের সামনে আসছিলেন তখন তিপ্রা মথার কর্মীদের অভিযোগ সামসিং স্কুল থেকে একটি বাসে করে যখন ভোটকেন্দ্রে নিয়োজিত কর্মীরা নাকি ইভিএম নিয়ে আসার সময় বাসে বহিরাগত লোককে বাসে উঠায় তা নিয়ে মথার কর্মী সমার্থকেরা মহকুমা শাসকের অফিসের সামনে উত্তেজন সৃষ্টি করে এবং বাসের উপর হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ।

এরপর পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জ দিয়ে আহত বেশ কয়েকজন তিপ্রা মথা কর্মী। তার মধ্যে ওই দিন একজন নিরাপত্তা রক্ষী তিপ্রামথা মহিলা সংগঠের নেত্রী সুপ্রিয়া চৌধুরীকে পেছন থেকে লাথিদে তা নিয়ে পরিস্থিতি আরো থমথম হয়ে ওঠে। মঙ্গলবার তিপ্রামথার নেতৃত্ব বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ মহিলা সংগঠনের নেতৃত্বরা আজ কলাছড়া স্হীত সুপ্রিয়া চৌধুরী বাসভবনে আসেন ওনার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী কেন্দ্রে এবং ২৮ শিলাছড়ি মনুবনকুলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা এবং মনিন্দ্র ত্রিপুরা এবং তার শারীরিক খোঁজ খবর নেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা তীব্র ক্ষোভ প্রকাশ করে। উনি আরো বলেন আজকের তিন দিন হয়ে গেলেও স্বরাষ্ট্র দপ্তরের যিনি দায়িত্বে আছেন উনি কেন এখনো চুপ করে বসে আছেন উনি আরো বলেন এসপি এবং ডিজি সঙ্গে উনার কথা হয়েছে শীঘ্রই অ্যাকশন নেওয়া হবে।

Leave a Comment