প্রগতি ত্রিপুরা, ১২ই এপ্রিল, ২০২৬: ১৪ বোধজং নগর ওয়াকিনগর কেন্দ্রের কুমারী বিল জে বি স্কুলে রবিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিপ্রা মথা দলের প্রার্থী রুনিয়েল দেববমা। ভোট দিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুনিয়েল বলেন উৎসবের মেজাজে ভোট প্রদান করা হচ্ছে।
টিপরা মথার সর্মথকরা নিজ নিজ উদ্যোগে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করছে। আশা করা হচ্ছে ৯০ থেকে ৯৫ শতাংশ ভোট হবে। সব থানসা ও বুবাগরা কে জেতানোর জন্য আনারস চিহ্নে ভোট দিয়ে জয় যুক্ত করবে সমর্থকরা। ১০০ শতাং জয় নিশ্চিত তিনি। জেতার পর পাওনা দাবীগুলি নিয়ে লড়াই চলবে।








