প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: অবশেষে এলাকাবাসীরা চোখের জলে শেষ বিদায় জানালো উড়িষ্যায় রেলে কাটা পড়ে মৃত্যু হওয়া রাজ্যের কাঞ্চনমালার রমজান মিয়াকে।
জানা গেছে গত চার দিন আগে কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার সোনা মিয়ার ছোট ছেলে রমজান মিয়া বাবার সাথে সংসারের হাল ধরতে চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম গত ছয় মাস আগে।
সেখান থেকে কাজ শেষ করে গত চার দিন আগে রেলের বাড়ি ফেরার পথে উড়িষ্যায় রেল থেকে পরে মর্মান্তিক মৃত্যু হয়েছিল রমজান মিয়ার। এরপর সেখানকার রেল পুলিশ এবং স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় রমজান মিয়ার ময়না তদন্ত সম্পন্ন শেষে এম্বুলেন্স দিয়ে রমজান মিয়ার নিথর দেহ শনিবার সকাল ছয়টায় কাঞ্চনমাল স্থিত তার নিজ বাড়িতে এসে পৌঁছায়।
শেষবারের মতো রমজান মিয়াকে বিদায় জানাতে এবং শেষবারের মতো রমজান মিয়াকে একটু দেখতে স্থানীয় কাঞ্চনমালা এলাকার হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ ভিড় জমায়।
বাড়িতে রমজান মিয়ার মৃতদেহ এসে পৌঁছতেই তার বাবার সোনা মিয়া সহ পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে। এদিন ইসলাম ধর্মের রীতি অনুসারে জানাজা শেষে তার বাড়ির পাশেই দেহ সৎকারের ব্যবস্থা করে। এদিন স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন রমজান মিয়া একজন খুবই শান্ত প্রকৃতির যুবক ছিল।
এলাকায় বড়দের প্রতি শ্রদ্ধা এবং তার সমবয়সীদের সাথে হাসি খুশির আচরণ আজ স্থানীয় এলাকার সকলের কাছেই স্মৃতি হিসেবে রয়েছে। সকলেই এদিন চোখের জলে রমজান মিয়াকে শেষ বিদায় জানিয়েছে।








