ইছবপুরে জমি দখল নিয়ে উত্তেজনা!প্রশ্নের মুখে প্রশাসন!!

প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকায় কৃষিজমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এক কৃষকের ব্যক্তিগত জমিতে রাতারাতি দেবদেবীর মূর্তি বসিয়ে দখলের চেষ্টা করা হয়।

জমির মালিক বিভাস চন্দ্র দেব জানান, মন্দির নির্মাণের নাম করে তাঁর চাষযোগ্য জমি দখলের চেষ্টা চলছে এবং আপত্তি জানালে তাঁকে চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে। তিনি বিষয়টি নিয়ে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিভাস বাবু জানান পুলিশ ঘটনাস্থলে এসে ঘুরে গেছে,কিন্তু পুলিশের বক্তব্য—মূর্তি স্থাপন হওয়ায় বিষয়টি ধর্মীয় সংবেদনশীলতার সঙ্গে জড়িত, তাই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন।

এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়।বর্তমানে পরিস্থিতি থমথমে। জমির মালিক ন্যায়বিচারের আশায় মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন।

Leave a Comment