প্রগতি ত্রিপুরা, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬। শনিবার রাজধানীর রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে মধ্যে সাংসদ ফান্ড থেকে পানীয় জলের একটি ফিল্টার স্থাপন করা হয়।
শনিবার ফিল্টারটির উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরে তিনি বক্তব্য রেখে বলেন, আগে বিভিন্ন বিদ্যালয়ে পানীয় জলের বন্দোবস্ত ছিল না।
স্থানীয়দের কাছ থেকে যখন এই বিষয়ে তিনি অবগত হতে পেরেছেন তখন সংসদের ফান্ড থেকে বিধানসভা এলাকার অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য ওয়াটার কুলার এবং ওয়াটার পিউরিফাই ফিল্টার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন আগামী দিন আরো কিছু যদি করার থাকে তাহলে সেটাও তিনি করবেন বলে জানান।








