প্রগতি ত্রিপুরা, ২১ ফেব্রুয়ারী, ২০২৬: গভীর রাতে উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চোরে তাণ্ডব। ঘটনার বিবরণে জানা যায়, ২০ শে ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি এই চুরির ঘটনাটি ঘটে। এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা ৩০৫ জন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন সর্বসাখুল্য ১১ জন। ৯ ই ফেব্রুয়ারি থেকে চলছে বার্ষিক পরীক্ষা।
এই সময়টাতে গভীর রাতে চোরের দল একাধিক তালা কেটে দ্বিতল ভবনে ঢুকে সমস্ত আলমারি থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র লন্ডভন্ড করে দিয়েছে। অন্য কোন জিনিসপত্রে চুরি করেনি সেই নিশি কুটুম্বের দল। তবে, একটি আলমারিতে একটি কোটার মধ্যে বিদ্যালয়ের এক শিক্ষকের চার হাজার টাকা রাখা ছিল। সেই টাকাগুলি নিয়ে যায় চোরেরা।
এছাড়া অন্য কোন জিনিসপত্র চুরি না করলেও বিদ্যালয়ের যতগুলি আলমারি ছিল, সমস্ত আলমারির তালা কেটে একেবারে লণ্ডভণ্ড করে রেখেছে। সকাল ১১ টার আগেই শিক্ষকরা যখন দুই একজন করে বিদ্যালয়ে আসেন, তখনই দেখতে পান বিদ্যালয়টির পাশের একটি গেইটের তালা ভেঙ্গে রেখেছে।
তখনই তাদের সন্দেহ হয়, এই কাজ কে করলো! সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সমীর সরকারকে ফোন করা হলে তিনি দৌড়ে ছুটে আসেন বিদ্যালয়ে। সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানায় ফোন করে জানিয়ে দেওয়া হয়। খবর পেয়ে থানার ওসি তড়িঘড়ি ছুটে এসে প্রত্যক্ষ করেন নিশি কুটুম্বকের তান্ডব লীলা।
উল্লেখ করার বিষয়, কাঠালিয়া ব্লক এলাকা একাধিক বিদ্যালয় এই জাতীয় ঘটনা ঘটলেও , কিন্তু উত্তর মহেশপুর, দক্ষিণ মহেশপুর এবং কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনদিন এই জাতীয় শিক্ষাঙ্গনে নিশি কুটুম্বতের অকল্পনীয় তাণ্ডব লিলা কান্ডের খবর কখনো উঠে আসেনি।
এই প্রথম উত্তর মহেশপুর উঠে আসলো নিশি কুটুম্বুদের বিদ্যালয়ে ঢুকে রাতভর সাজানো জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেওয়া। এখন দেখার বিষয়! গভীর রাতে বিদ্যালয়ে ঢুকে রাতভর সাজানো জিনিসপত্র লণ্ডভণ্ড কারা করল!








