বাকি টাকা চাওয়ায় মিষ্টি দোকান ভাঙচুর! কর্মীকে মারধর বামুটিয়ায়!!

প্রগতি ত্রিপুরা, ২২ জানুয়ারী, ২০২৬: দোকান বাকি চাওয়াতে দোকানে ভাঙচুর, বৃদ্ধ কারিগরের উপর প্রাণঘাতী হামলা,আহতকে স্থানীয় হাসপাতাল থেকে জিবিপি’তে রেফার,ঘটনা বামুটিয়ায়।এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় এক মিষ্টির দোকানে ভাঙচুর চালায় এবং দোকানের বৃদ্ধ কারিগরকে বেধড়ক মারধর করে গৌতম রায় নামে স্থানীয় এক খদ্দের রুপি দুষ্কৃতী।

গোটা ঘটনা নিয়ে দোকান মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান স্থানীয় এই দুষ্কৃতী গৌতম রায়ের কাছে ১০০ টাকা দোকান বাকি পান এবং সেই টাকা চাইলে সে দোকান মালিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন,ভাঙচুর করে দোকানে,এবং দোকানের বৃদ্ধ ৫০ ঊর্ধ্ব কারিগর গৌরাঙ্গ দেবকে বেধড়ক মারধর করে।স্থানীয়রা এগিয়ে এলে গৌতম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় এবং বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্র মারফত জানা যায় এই গৌতম রায় সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন তার বিরোদ্ধে এয়ারপোর্ট সহ বিভিন্ন থানায় সীমান্ত পাচার বাণিজ্য,চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

দোকানে ভাঙচুর কারিগরকে মারধরের ঘটনায় দোকান মালিক থানায় মামলা করবে বলে জানান।এখন দেখার দুষ্কৃতী,স্মাগলার গৌতম রায়ের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Comment