প্রগতি ত্রিপুরা, ২৬ নভেম্বর, ২০২৫: বুধবার ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় ধ্বংস করা হল ৫৭ হাজার ৭০ টি ফেন্সিডিল বোতল। জুলাই মাসে আমবাসায় আটক করা ফেন্সিডিল ও থানাতে একটি NDPS কেইস রেজিস্টার হওয়া পরিপ্রেক্ষিতে আজ বোজংনগর ইন্ডাস্ট্রি এলাকায় ফেন্সিডিল বোতল ধ্বংস করা হয়।
যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এই কফ সিরাপ আদালতের নির্দেশে নিষ্পত্তি করা হয়। উপস্থিত ছিলেন হাই লেবেল ড্রাগ ড্রেসট্রর কমিটির চেয়ারম্যান আঙুলা রমেশ রেড্ডি সহ অন্যান্যরা।
রেড্ডি জানান, প্রথমে আমবাসা থানায় মামলা নথিভুক্ত হলেও তদন্তের স্বার্থে পরে তা ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করা হয়। সেই নিষিদ্ধ ফেন্সিডিল বোতল বোধজংনগরে খোলা জায়গায় ধ্বংস করা হয় ।
তিনি আরও বলেন, রাজ্যজুড়ে মাদক পাচারচক্রের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে এবং এনডিপিএস আইনে একাধিক মামলা তদন্তাধীন। প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে রাজ্যজুড়ে স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি চলছে।
তরুণদের মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। মাদকবিরোধী কঠোর আইন মেনে তরুণদের মাদকমুক্ত পথে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।








