স্কুল থেকে গ্যাস সিলিন্ডার চুরি, তার জেরেই কোপ পড়ুয়াদের খাবার মিড ডে মিলে

প্রগতি ত্রিপুরা , ২৭ নভেম্বর, ২০২৫: পড়ুয়াদের খাবারের কোপ! বিশ্রামগঞ্জ সমতল আমতলী ভিলেজের বৃন্দাবন সেনাপতি পাড়া ইংলিশ মিডিয়াম জুনিয়র বেসিক স্কুল থেকে দুটো গ্যাস সিলিন্ডার চুরি।

গতকাল বাইক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত কড়ুইমুড়া এলাকার কড়ুইমুড়ার বৃন্দাবন সেনাপতি পাড়া (ইএম)স্থিত জ টি বি স্কুলে।

প্রধান শিক্ষক শ্রীযুক্ত আরুণ দেববর্মা জানান,গতকাল নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে মিড-ডে-মিল কর্মসূচির আওতায় ছাত্র-ছাত্রীদের সুষ্ঠুভাবে খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশন শেষে যথারীতি নির্ধারিত সময়ে বিদ্যালয় বন্ধ করা হয়।

বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে এসে দেখতে পান যে,বিদ্যালয়ের সামনের গ্রিল অংশ এবং স্টোর রুমের তালা ভেঙে অজ্ঞাত চোরেরা মিড-ডে-মিলের রান্নার জন্য ব্যবহৃত দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Leave a Comment