প্রগতি ত্রিপুরা, ২৬ নভেম্বর, ২০২৫: মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এক ড্রাগ পেডলার। সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ বাহিনী বি এস এফ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় ।
জানা গিয়েছে আটক হওয়া ব্যাক্তির নাম শাহিনুর ইসলাম, বয়স ২১। তার বাড়ি এন সি নগর, থানা-সোনামুড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাঁদের আটক করে।
তল্লাশি অভিযান চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ৫৮ টি এস ক ফ সিরাপ বোতল। এরপরই জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেয়া হয়।
আজ আদালতে প্রেরণ করা হবে। উনাকে জিজ্ঞাসা করে এই এলাকার আরো মাদক ব্যবসার সঙ্গে যুক্ত আছে নাম ঠিকানা পাওয়া যায় এবং এগুলির সত্যতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানা যায়।








