প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর, ২০২৫: আমরা বাঙালী দলের পক্ষ থেকে জনস্বার্থ সম্পর্কিত সাত দফা দাবিতে ধলাই জেলা শাসকের মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হয়।
আমরা বাঙালী ধলাই জেলা কমিটির উদ্যোগে জনস্বার্থ সম্পর্কিত দাবি গুলো অতি স্বত্বর পূরণের জন্য দাবি জানিয়েছেন দলের পক্ষ থেকে। দাবি গুলো হল।
১)গত ২৩ শে অক্টোবর তথাকথিত সিভিল সোসাইটির তরফে ২৪ ঘন্টার ত্রিপুরা বন্ধকে কেন্দ্র করে ধলাই জেলার শান্তির বাজারে স্থানীয় ব্যবসায়ীসহ প্রশাসনিক পদাধিকারীদের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২) বন্ধকে কেন্দ্র করে শান্তির বাজারের ঘটনায় যারা শারীরিক ভাবে নিগৃহীত হয়েছেন তাদের প্রত্যকেকের চিকিৎসা সংক্রান্ত খরচ রাজ্য সরকার কে দিতে হবে।
৩) শান্তির বাজারে বন্ধকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের আক্রমণে যাদের দোকান পাট ভাঙচুর,লূটপাট হয়েছে তাদের মধ্যে তদন্ত ক্রমে বেশী ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকান মালিককে ৪০ লাখ ও কম ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকা করে নূন্যতম সরকারি সাহায্য দিতে হবে।
৪) শান্তির বাজার ও তৎসংলগ্ন এলাকায় মানুষের নিরাপত্তার জন্যে বাজার সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ পিকেট বা টি এস আর ক্যাম্প স্থাপন করতে হবে।
৫) শান্তির বাজার ও তৎসংলগ্ন এলাকায় মদসহ সব ধরনের ড্রাগসের লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে। এই ব্যাবসার সাথে জড়িতদের অবিলম্বে গ্ৰেপ্তার করে উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে।
৬) ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্ৰহণ করে স্থানীয় একশো শতাংশ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
৭) ইতিহাস বিকৃতি করে সব ধরনের অপপ্রচার বন্ধ করে জাতি জনজাতির মধ্যে সুসম্পর্ক পরিবেশ ফিরিয়ে আনতে হবে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য।
আমরা বাঙালী দলের প্রতিনিধিরা ধলাই জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে শান্তির বাজারে পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ও স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন দলের প্রতিনিধিগণ।
আজকের ডেপুটেশন দেওয়া হয়েছে মূলত শান্তির বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায়।








