কবিরাজ টিলার এক বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

প্রগতি ত্রিপুরা, ১৯ অক্টোবর, ২০২৫: গত ১৭ অক্টোবর রাজধানীর কবিরাজ টিলা স্থিত জহর চন্দ্র নমঃ-র বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনায় আটক তিন। একই সাথে আটক চোরের সহযোগী সহ এক জুয়েলারি দোকানের কর্ণধার।

ঘটনার বিবরনে জানা যায়, এদিন সকালবেলা সাতটা থেকে নয়টার মধ্যে বাড়ির লোকের অনুপস্থিতিতে চোরেরা থাবা বসেছিল। ঘর থেকে নিয়ে যায় নগদ ৬০ হাজার টাকা সহ স্বর্ণালংকার।

পরবর্তী সময়ের বাড়ির মালিক অরুন্ধতীনগর থানায় একটি চুরির মামলা রুজু করেন। পুলিশ তদন্তে নামার পর বাড়ির লোকজনেরা জানান পাপাই নমঃ নামে একজনের উপর তাদের সন্দেহ হয়।

তারপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে সে চুরির ঘটনাটি সংঘটিত করেছে। তার সঙ্গে রয়েছে পিন্টু দেবনাথ। পরবর্তী সময় চুরি করে নিয়ে আসা স্বর্ণালংকার গুলি বড়দোয়ালী এলাকার একটি জুয়েলারি দোকানে কম দামে বিক্রি করেছে।

তারপর পুলিশ সেই দোকানের মালিক রতন সরকারকে জালে তুলে চুরি যাওয়া একজোড়া কানের দুল এবং স্বর্ণে বাধা একজোড়া শাখা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ধৃত তিনজনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। তাদের সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন থানার ওসি।

Leave a Comment