প্রগতি ত্রিপুরা, ১৯ অক্টোবর, ২০২৫: : দুর্গাপূজার আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চাঁদা নিয়ে কড়া হুশিয়ারি দিয়েছিলেন বিভিন্ন পূজা উদ্যোক্তাদের উদ্দেশ্যে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারি কতটা কাজে আসছে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এবার চাহিদা মতো চাঁদা না দেওয়ায় লরি থেকে পণ্য নামিয়ে ফেলে কালী পূজার উদ্যোক্তারা। ঘটনা ধলাই জেলার মাছলি এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মনু থানার পুলিশ।
লরি চালক জানান, স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে উনার কাছে ২০০০ টাকা চাঁদা দাবি করেছে। তিনি বলেছিলেন ৩০০ টাকা দেবেন। তারপরই উনার গাড়ি থেকে পণ্য নামিয়ে ফেলে দেয় এবং গাড়িতে তান্ডব চালায় চাঁদা গ্রহণকারীরা। পরবর্তী সময় পুলিশের দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর লরি চালক রওনা হয় নির্দিষ্ট গন্তব্যস্থলে উদ্দেশ্যে।







