প্রগতি ত্রিপুরা, ১৯ অক্টোবর, ২০২৫: বর্তমানে মাদক সমাজের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই যেন তা নির্মূল করা যাচ্ছে না। সমাজে নিত্যদিনে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে তার পেছনে কোনো না কোনোভাবে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে।
মাদকের টাকা জোগাড় করতে গিয়ে কখনো কখনো গুরুতর অপরাধ করতে দ্বিধাবোধ করে না মাদকসেবীরা। চুরি, ছিনতাই, হত্যা এসব যেন তাদের অর্থ উপার্জনের মূল হাতিয়ার। সাধারণ মানুষের পাশাপাশি তরুণসমাজ, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে ভয়ানক এ নেশার সাথে। এরকমই এক ঘটনা চড়িলামে।
নেশার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকার মানুষ! ঘটনা চড়িলাম কদমতলী এলাকায়। নেশা করতে গিয়ে আটক যুবক। তারপর উত্তেজিত হয়ে উঠে ছিঁচকে নেশাখোরকে আটক করে পুলিশে তুলে দেয় এলাকাবাসী। ধৃত যুবক জানায়, তার নাম স্বপন কুমার রায়। বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় তার বাড়ি। এলাকায় কৌটা নিতে এসেছিল বলে জানায় ক্যামেরায়।
গ্রামবাসী জানায়, গ্রামে কোনভাবে নেশা বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে সজাগ রয়েছে গ্রামবাসী। পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে যুবককে তুলে নিয়ে আসে বিশালগড় থানায়।







