প্রগতি ত্রিপুরা, ১৯ অক্টোবর, ২০২৫: রবিবার অভয়নগর মধ্য প্রাচ্য বিদ্যা বিহারে পালিত হয় কঠিন চীবর দান উৎসব। কঠিন চীবর দান হলো বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার বা উৎসব, যা সাধারণত এ অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদের ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়।
চন্দ্রপঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করার রেওয়াজ রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, কঠিন চীবর দান একটি মহাপুণ্যের কাজ।
প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলোর চাষ, সংগ্রহ ও বস্ত্র তৈরির পর বিশেষ নিয়মে এই চীবর বা ভিক্ষুদের পরিধেয় বস্ত্র দান করা হয়। এদিন এদিন এই অনুষ্ঠানকে ঘিরে বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।







