মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তা, সমস্যা সমাধানের দাবি পথ অবরোধ এলাকাবাসীর

অনলাইন ডেস্ক, ২০ আগস্ট, ২০২৫। সরু রাস্তা দিয়ে চলাচল করছে ভারী যানবাহন ! ফলে রাস্তাটি ।

তাই পথ অবরোধ করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন খোয়াই উত্তর রামচন্দ্র ঘাটস্থিত লালটিলা এলাকার মানুষ।

খোয়াই মহকুমা অন্তর্গত উত্তর রামচন্দ্র ঘাট এলাকাতে গতকাল থেকে অর্থাৎ প্রায় ৪৮ ঘন্টা ধরে সড়ক অবরোধ চলছে স্থানীয় একটি রাস্তার সমস্যা নিয়ে। এই সড়ক বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের কোন পদক্ষেপ নেই।

স্থানীয় এলাকার জনগণের বক্তব্য নবনির্মিত পূর্ত দপ্তরের অধীন এই রাস্তা টি জাতীয় সড়ক নির্মাণ সংস্থার ব্যবহৃত ভারী মাল বহনকারী গাড়িগুলি র কল্যানে নবনির্মিত রাস্তার এইরকম বেহাল অবস্থা।

তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত নবনির্মিত রাস্তাটি মেরামত করে দেওয়া হবে সড়ক অবরোধ জারি থাকবে। উপরন্তু টি এস আর এর কিছু জোয়ান সড়ক অবরুধ কালীন সময় অবরোধকারীদের উপর লাঠিচার্জ করতে উদ্যগ হয় ।

গোটা বিষয়টি নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকার জনগণ এবং টিএসআর জওয়ানদের মধ্যে। যদিও পরবর্তীতে পরিস্থিতি আলোচনার মাধ্যমে শান্ত হয়।

তবে এলাকার জনগণ আক্ষেপের সঙ্গে জানান 48 ঘন্টা ধরে সড়ক অবরোধ চলছে অথচ প্রশাসনের কোন কর্মকর্তা এই সমস্যা নিরসনে যথাযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করিনি। জনগণের দাবি আদৌ প্রশাসনের কর্মকর্তারা কি করছেন। এই বিষয়টি নিয়ে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ বক্তব্য প্রশাসনিক কর্মকর্তা নিষ্ক্রিয় বলে অভিযোগ করেন। এখন দেখার বিষয় এই সমস্যার সমাধানে প্রশাসনিক কর্মকর্তারা কি ভূমিকা নেয় সেই দিকে নজর।

Leave a Comment