অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট ২০২৫: জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে জম্পুইজলা মহকুমায় জনজাতিদের রন্ধন পদ্ধতি এবং উপকরণের উপর ৩ দিনব্যাপী কর্মশালা আজ থেকে জম্পইজলা ট্রাইবেল রেস্ট হাউজে শুরু হয়েছে। এই কর্মশালা চলবে ২২ জুলাই পর্যন্ত।
মোট ৩০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় ৩ জন প্রশিক্ষক জনজাতিদের রন্ধন পদ্ধতি এবং রন্ধনে ব্যবহার্য উপকরণের উপর হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ কলই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জম্পুইজলা বিএসি’র চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জম্পুইজলা মহকুমার মহকুমা শাসক চিরঞ্জীব আনন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জম্পুইজলা মহকুমা জনজাতি কল্যাণ আধিকারিক বেঞ্জামিন ডার্লং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিএম অভিরাম দেববর্মা।








