৯ জুলাই, ২০২৫ সমস্ত সরকারি অফিস খোলা থাকবে

অনলাইন ডেস্ক, ০২ জুলাই, ২০২৫: বিভিন্ন দাবিতে ৯ জুলাই, ২০২৫ তারিখে দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এক নির্দেশনামায় জানানো হয়েছে যে, ধর্মঘটের দিন রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত অফিস, সরকার অধিগৃহীত সংস্থা স্বাভাবিকভাবে কাজ করবে।

ঐদিন সমস্ত সরকারি কর্মচারি ও সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারিরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন। সরকারি কর্মচারি এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারিদের দ্বারা এই নির্দেশাবলীর লঙ্ঘন হলে তা গুরুত্ব সহকারে দেখা হবে।

এছাড়াও ঐদিন বিভিন্ন অফিসে কর্মচারিদের উপস্থিতির বিষয়ে একটি রিপোর্ট ৯ জুলাই, ২০২৫ দুপুর ১২ টার মধ্যে সাধারণ প্রশাসন বিভাগে প্রেরণ করতে হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী