অনলাইন ডেস্ক, ৪ জুন, ২০২৫: বামুটিয়া ব্লক এলাকায় বর্তমানে ৫ হাজার ৬৫৩ জন সুবিধাভোগী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সামাজিক সুরক্ষা ভাতা পাচ্ছেন। এরমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে ১ হাজার ৬৯ জন এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে ৩ হাজার ৪৯৪ জন ভাতা পাচ্ছেন।
রাজ্য সরকারের সামাজিক ভাতা প্রকল্পগুলির মধ্যে ৭২৯ জন বয়স্ক ভাতা, ৬৩১ জন কন্যা সন্তান সহায়িকা ভাতা, ১ হাজার ৩৯২ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, ৪৭৩ জন গৃহ পরিচারিকা ভাতা এবং অবশিষ্টরা অন্যান্য ভাতা পাচ্ছেন। মোহনপুর আই.সি.ডি.এস. প্রজেক্ট কার্যালয়ের সি.ডি.পি.ও. দীপক চন্দ্র সরকার এই সংবাদ জানিয়েছেন।








