অনলাইন ডেস্ক, ২ জুন, ২০২৫ : রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে ভির্তির জন্য যেসব ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করেছে যদি প্রয়োজন হয় তারা তাদের আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করতে পারবে।
সমর্থ পোর্টালে https://dhetripuraadmission.samarth.ac.in/index.php) সংশোধনের জন্য কারেকশন উইন্ডো খোলা হবে ৪ জুন ২০২৫ থেকে ৫ জুন মধ্যরাত্র (১২টা) পর্যন্ত। বিস্তারিত জানার জন্য উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইট ও সমর্থ পোর্টাল দেখা যেতে পারে। সমর্থ পোর্টালে দেওয়া ভুল তথ্যের জন্য যেকোন পর্যায়ে আবেদনপত্র বাতিল হতে পারে বলে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।







