অনলাইন ডেস্ক, ২৩ মে, ২০২৫: বাউন্ডারি ওয়াল ভেঙ্গে অল্পেতে রক্ষা দুটি পরিবার! ঘটনা ফটিকরায় বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের লালডহর গ্রামের শ্রীবাস দত্ত নামে এক প্রতিবেশীর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে মিঠুন মালাকার ও মিন্টু মালাকার দুটি বসত ঘরে ওয়াল ভেঙ্গে পড়ে।
এতে ক্ষতির শিকার হয় পরিবার। ঘরের আবাস পত্র প্রচুর নষ্ট হয়ে যায়। জানা গেছে গতকাল ও আজ দুদিনের বৃষ্টিতে এই খতির শিকার হয়। এই ঘটনা নিয়ে মিঠুন মালাকার অভিযোগ করে কিছুদিন আগে প্রতিবেশীর বাড়ি মাটি কেটে বাউন্ডারি ওয়াল দেওয়া হয় তখন উনাকে ৩টি টানা দেয়ার আবদেন করে মিঠুন মালাকার।
কিন্তু তার কথা না শুনে একটি টানা দেওয়া হয়। এতেই ঘটে বিপত্তি। মিঠুন মালাকার বলেন অল্পেতে রক্ষা পেয়েছে তার প্রতিবার। তার ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে দারস্ত হয়ে সরকারি সাহায্যের জন্য আরজি জানান মিঠুন মালাকার ।








