অনলাইন ডেস্ক, ২৩ মে, ২০২৫: বৃহস্পতিবার রাতে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে সুরজ আলীর বাড়ির দরজায় হঠাৎই এসে পড়ে একটি লজ্জাবতী বানর। সাধারণত গভীর বনে দেখা মেলে এই বিরল প্রাণীটির।
পরিবারটি বানরটিকে আটকে রাখলেও বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, কারণ সুরজ আলীর কাছে কোনো নম্বর ছিল না। উল্লেখ্য,আইইউসিএন লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে রেড তালিকা ভুক্ত করেছে।
বিশেষজ্ঞদের মতে, বন ধ্বংসের ফলেই এই ধরনের প্রাণীরা লোকালয়ে চলে আসছে। এলাকাবাসীরা বন দপ্তরের কাছ থেকে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।








