রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের দারস্থ হল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ

অনলাইন ডেস্ক, ২৩ মে, ২০২৫: শুক্রবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের দারস্থ হল ডি ওয়াইএফআই এবং টিওয়াইএফ। রাজ্য চলমান আইনশৃঙ্খলা চরম অবনতির অভিযোগ তুলে পুলিশের সদর কার্যালয়ে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেন একটি প্রতিনিধি দল।

উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন, রাজ্যের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে প্রতিদিন। গত কয়েক বছরে রাজ্যের আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। গোটা রাজ্য নেশায় ডুবে গেছে। স্কুল কলেজে পর্যন্ত নেশা আছড়ে পড়ছে।

একই সাথে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে চলেছে। যা গোটা রাজ্যে এক ভয়াবহ রূপ নিয়েছে। অপরদিকে রাজ্যের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্রতিদিন যান দুর্ঘটনায় একাধিক মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশের ভেতর মানব পাচারকারীরা অনুপ্রবেশ ঘটাচ্ছে।

তাই সীমান্ত ভালোভাবে সিল করে মানব পাচার আটকানোর দাবি করা হয়। কারণ এই সমস্যাগুলির কারণে গোটা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে। মানুষের নিরাপত্তা নেই, গণতান্ত্রিক অধিকার পর্যন্ত নেই। বিরোধীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে।

 

Leave a Comment