অবৈধভাবে পাচার বার্মিজ গরু সহ আটক বোলেরো পিকাপ

অনলাইন ডেস্ক, ১৯ মে, ২০২৫: অভিনব কায়দায় গরু পাচার। ভেস্তে দিলেন ক্লাব সদস্যরা। ঘটনা সোমবার সকাল ৫.৩০ নাগাদ কুমারঘাটে। অবৈধভাবে বার্মিজ গরু পাচারের সময় কুমারঘাট এলাকায় আটক হয় একটি বোলের গাড়ি সহ ৪টি গরু! গাড়ির নম্বর টিআর০৩এল১৬৯৬।

কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। এলাকার সূত্র জানা যায়, প্রতিদিন গভীর রাত বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এ ধরনের কালোবাজারি ব্যবসা চালিয়ে যাচ্ছে! পুলিশ সূত্র জানা যায়, সোমবার সকাল ৫.৩০ ভোরে কুমারঘাট দেও ব্রিজের উপর দিয়ে অবৈধভাবে বোলেরো গাড়িটি পাচারের সময় কুমারঘাটের দেশে বন্ধু চিত্তরঞ্জন ক্লাব নামে একটি বনেদি ক্লাব সদস্যদের হাতে আটক হয় গরু পাচারকারী গাড়িটি।

তারপর ক্লাব কর্মকর্তারা কুমারঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যপারে কুমারঘাট থানার পুলিশ তদন্ত করেএকটি মামলা হাতে নেয়। ক্লাব কর্মকর্তাদের জানান প্রতিদিন সকালে ক্লাবের কিছু সদস্য মর্নিং করতে যায়, যথারীতি আজকেও গিয়েছিলো ওই সময় বোলেরো পিকাপ ভেনটি ও যাচ্ছিলো তখন ক্লাব কর্মকর্তাদের গাড়িটিকে দেখে সন্দেহ হয় এবং গাড়িটিকে হাত দেখিয়ে দাঁড়াতে বলে।

কিন্তু গাড়িটি দ্রুত বেগে সেখান থেকে চলে যায়। এরপর ক্লাব কর্মকর্তারা গাড়িটির পিছে ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর গাড়ির চালক গাড়িটি ছেড়ে পালিয়ে যায়। তারপর কর্মকর্তারা গাড়ির ভেতরে ৪টি বার্মিজ গরু দেখতে পান। তারপর কর্মকর্তারা গাড়িটিকে উদ্ধার করে গরু সহ পুলিশের হাতে তুলে দেয়।

Leave a Comment