প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহাকুমা কমিটির সম্পাদিকা

অনলাইন ডেস্ক,২০ মে, ২০২৫: প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহাকুমা কমিটির সম্পাদিকা গৌরী পাল। গতকাল রাত ৮.৩০ মিঃ আগরতলা জি বি হাসপাতালে ব্রেন স্ট্রোকে প্রয়াত হয় গৌরী পাল। জানা যায়, সোমবার ঘিলাতলী নিজ বাড়িতে অসুস্থ হয়ে পরে সম্পাদিকা।

তারপর উনাকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এরপর উনাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮.৩০ মিঃ প্রয়াত হয় সম্পাদিকা গৌরী পাল। মঙ্গলবার দুপুরে গৌরী পালের মৃতদেহ নিয়ে আসা হয় সিপি আই এম পার্টি অফিসে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য কর্মীরা। প্রয়াত গৌরী পাল মহাকুমা কমিটির সম্পাদিকার পাশাপাশি প্রাক্তন জেলা সহ সভাপতি এবং খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলেন বলে জানিয়েছে পাটির কর্মীরা।

Leave a Comment