অনলাইন ডেস্ক, ১৭ মে, ২০২৫: জল নিষ্কাশনের ব্যবস্থার অভাবের অল্প সময়ের বৃষ্টিতেই জলমগ্ন কাঞ্চনপুরের কালি মন্দির সহ পুরানো মোটরস্ট্যান্ড এলাকা। শনিবার সকালের সামান্য বৃষ্টিপাতে আবারও কাঞ্চনপুরের কালি মন্দির সহ পুরানো মোটরস্ট্যান্ড এলাকা জলের তলায় ।
ফলে সাত সকালেই কার্যত যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে কাঞ্চনপুরের পুরানো মোটরস্ট্যান্ড এলাকায় এবং মন্দিরে গিয়ে মহা বিপাকে পড়ছেন দর্শনার্থীরা। ফলে এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
এদিকে এলাকাবাসীর সূত্রে জানা গেছে জল নিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে এক মাসের মধ্যে আজ তৃতীয়বার কাঞ্চনপুর কালিবাড়ির মন্ডপ চপ্তর সহ পুরানো মোটরস্ট্যান্ড এলাকায় জলের তলায় তলিয়ে গেলে।
বিগত সোমবার দিনেও কাঞ্চনপুর কালিবাড়ির মন্ডপ চপ্তর জলের তলায় তলিয়ে গেলে সাধারণ মানুষের প্রতিবাদে প্রশাসনের কর্তারা আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই সমস্যা সমাধান করা হবে ।। এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে একটি ইঞ্জিন লাগিয়ে জল নিষ্কাশন করা হচ্ছে। ।







