চারদিন ব্যাপী মানবতার কবি নজরুল মিলন মেলা ও সাংস্কৃতিক সমারোহ

অনলাইন ডেস্ক, ১৭ মে, ২০২৫: কাজী নজরুল ইসলাম একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর কবির ১২৫ তম জন্মবার্ষিকীর সমাপ্তি ও ১২৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্য কে সামনে রেখে আগামী ২৩ থেকে ২৬ শে মে, ২০২৫, রেন্টার্স সোসাইটি ক্লাব প্রাঙ্গণে চারদিন ব্যাপী “কবি নজরুল মিলন মেলা ও সাংস্কৃতিক সমারোহে’র আয়োজন করেছে।

আজ শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সংবাদিক সম্মেলনের মাধ্যমে ফাউন্ডেশনের সদস্যরা জানিয়েছেন, ২৪শে মে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়, ২৫শে মে ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রাম প্রসাদ পাল মহাশয় এবং ২৬শে মে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মহাশয়।

উক্ত তিনদিনের আনুষ্ঠানিক পর্বে সভাপতির আসন অলংকৃত করতে সম্মতি জ্ঞাপন করেছেন কাজী নজরুল একাডেমি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি তথা আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়।

এই অনুষ্ঠানে শান্তিনিকেতন থেকে বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কিশোর রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে ১২ জনের এবং সুর নন্দন ভারতী, কলকাতা থেকে ঋতীস রঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে ১৩ জনের সাংস্কৃতিক প্রতিনিধি দল এখানে অংশগ্রহণ করবেন।

এছাড়া, আসাম থেকে তিন / চারজনের প্রতিনিধি দল এবং পার্বতী ত্রিপুরার বিশিষ্ট শিল্পী-সাহিত্যিকগণ উক্ত মিলনমেলা ও সাংস্কৃতিক সমারোহে অংশগ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠানে শিশু কিশোরদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। এটি হবে ২৪শে মে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত। এই দিনেই বহু ভাষিক কবি সম্মেলন হবে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত।

তাছাড়া, থাকছে নজরুল সংগীতের উপর কর্মশালা। ২৫শে এবং ২৬শে মে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত। প্রশিক্ষণ দেবেন বিশ্বভারতী থেকে আগত সংগীতের অধ্যাপক শ্রী মানস ভুল। এই মিলন মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো- শান্তিনিকেতনের স্টল।

এই স্টলে সোনাঝুরি হাটের বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। স্থানীয় স্টল তো থাকবেই। আমরা আনন্দিত এবং গর্বিত যে এই সামগ্রিক কর্মকাণ্ডের কাণ্ডারী হিসেবে থাকবেন কাজী নজরুল ইসলাম একাডেমি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি তথা মাননীয় বিধায়ক ও মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়।

আগরতলা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী বিশ্বজিৎ পালিত মহাশয়। এছাড়া, সহ-সভাপতি বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী, বরিষ্ঠ আইনজীবী সুরত সরকার, বরিষ্ঠ সাংবাদিক এবং আগরতলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্রীমতী চিত্রা রায় প্রমুখ উপস্থিত থাকবেন।

২০শে মে সন্ধ্যায় অতিথিদের সঙ্গে “সৌহার্দ্য মিলন সম্মা”য় শুভেচ্ছা বিনিময় হবে। ২৪শে মে সকাল ৫টায় শুরু হবে প্রভাতফেরী। ২৪,২৫ এবং ২৬শে মে ২০২৫ এই তিন দিন আনুষ্ঠানিকতা থাকবে বিকাল ৫টা থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত।

Leave a Comment