ফেনসিডিলসহ ১ নেশা কারবারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল, ২০২৫: রাজনগর পিআর বাড়ি থানার এলাকার রাধানগর তিন নং টিলা থেকে ২৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি বাইকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ।

নেশা কারবারীর নাম সুমন বিশ্বাস। রবিবার রাধানগর তিন নং টিলা থেকে ২৫ বোতল ফেন্সিডিল সহ গ্ৰেপ্তার করতে সক্ষম হয় সুমন বিশ্বাসকে।

জানা যায়, রাধানগর তিন নং টিলা এলাকাতে রাজনগর পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাস সহ রাঙ্গামুড়া ফাঁড়ির পুলিশ ভেহিকেল চেকিং করার সময়, সুমন বিশ্বাসের TR 03 J 9120 এই নম্বরের বাইক থেকে পুলিশ উদ্ধার করে ফেন্সিডিলের বোতল।

রাজনগর পিআর বাড়ি থানার পুলিশের কাছেও সুমন বিশ্বাসের নেশা কারবার সহ অন্যান্য অভিযোগের খবর ছিল। দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য বিশেষ করে ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

পুলিশ বাইক সহ ফেন্সিডিল বোতল বাজেয়াপ্ত করে এনডিপিএস এক্টে মামলায় নেশা কারবারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

Leave a Comment