কিশোরীদের সচেতনতায় ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি

প্রগতি ত্রিপুরা, ৩০ জুন, ২০২৬: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে ‘বাল্যবিবাহ, শিশুশিক্ষা ও মানসিক স্বাস্থ্য’ বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহের কুফল, শিক্ষার গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ, রাজ্য মহিলা কমিশনের সদস্যা রত্না কর দেবনাথ এবং বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামশ্রী শর্মা সহ অন্যান্যরা।এদিনের কর্মসূচিতে উপস্থিত অতিথিগন বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

তাই এ বিষয়ে পরিবার ও সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে কিশোর -কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া এবং শিক্ষার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উপরও জোর দেন।এই সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রীর উপস্থিতি ছিল লক্ষ্যনিয় ।

Leave a Comment