ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির ডেপুটেশন প্রদান

প্রগতি ত্রিপুরা, ০১ মে, ২০২৬: রাজ্যের ডিগ্রি কলেজ গুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিলআপ করতে গিয়ে ওয়েবসাইট সার্ভার ডাউন থাকার ফলে বিপাকে পড়েছেন।

ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধিদল উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের পদক্ষেপ দাবি করা হয়। সংগঠনের তরফে দপ্তরকে আহ্বান জানানো হয়েছে অনলাইনে ফর্ম ফিলআপ করার নির্ধারিত সময় থেকে আরও পাঁচ দিন বৃদ্ধি করা হয়।

Leave a Comment