প্রগতি ত্রিপুরা, ৩০ এপ্রিল, ২০২৬:শিক্ষা ভবন অভিযান মিড-ডে-মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার কমিটির। মূলত ৯ দফা দাবিকে সামনে রেখে এইদিন শিক্ষা ভবন অভিযান করা হয়। এইদিন মিড-ডে-মিল কুক কাম হেল্পাররা প্রথমে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়। সেখান থেকে সুবিশাল মিছিল করে শিক্ষা ভবনের সামনে যায় তারা।
সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার হাতে ৯ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন। সংগঠনের এক নেতৃত্ব জানান মিড-ডে-মিল কর্মীদের বেতন ১২ হাজার টাকা করতে হবে। ১০ মাসের পরিবর্তে মিড-ডে-মিল কর্মীদের ১২ মাসের পারিশ্রমিক দিতে হবে। মিড-ডে-মিল কর্মীদের বার্ষিক বোনাস প্রদান করতে হবে।
মিড-ডে-মিল কর্মীদের প্রতিমাসে বেতন দিতে হবে। অনিয়মিত মিড-ডে-মিল কর্মীদের নিয়মিত করতে হবে। মিড-ডে-মিল কর্মীদের ছাটাই করা চলবে না। মিড-ডে-মিল কর্মীদের পেনশন চালু করতে হবে। মিড-ডে-মিল কর্মীরা অবসরে যাওয়ার সময় এক কালিন ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে।








