প্রগতি ত্রিপুরা, ১৪ এপ্রিল, ২০২৬: মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত এলাকাজুড়ে চাঞ্চল্য!! মঙ্গলবার ফটিকরায়ের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিপুল মালাকারের বাড়িতে হঠাৎ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে থাকা রবার গুদামে হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা ৪ কুইন্টালেরও বেশি রবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও শেষ রক্ষা হয়নি। খবর দেওয়া কুমারঘাট এবং কাঞ্চনবাড়ি দমকল কর্মীদেরকে, কিন্তু তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় মানুষ এবং গ্রামের প্রধান বিনারাণী দাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন।
জানা গেছে, বিপুল মালাকারের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। এই অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।এবং পরিবারের লোকজন সরকারি সাহায্যের দাবি জানান।








