প্রগতি ত্রিপুরা, ১২ই এপ্রিল, ২০২৬: ভোটের দিনও সকাল থেকে বিভ্রাট বাধল সেই ইভিএমকে ঘিরেই। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ বা টিটিএএডিসির নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৭টা থেকে উৎসবের মেজাজে শুরু হয়েছে।
ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে ১৪বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রে সিপাইপাড়া হোলিক্রস কলেজ সংলগ্ন ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ।
ভোটকেন্দ্রে ইভিএমে ত্রুটি থাকার কারণে ভোট দিতে কিছুটা দেরি হয়েছে বলে অভিযোগ ভোটারদের। শেষে যান্ত্রিক গোলযোগ ঠিক করে শুরু হয় ভোট গ্রহণ। এই কেন্দ্রে ভোট দেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা।








