২৮ টি আসনে এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

প্রগতি ত্রিপুরা, ২৪ মার্চ, ২০২৬। মঙ্গলবার এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল প্রদেশ বিজেপি। পরে প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, আগে রাজ্যের জনজাতিদের নিয়ে অনেক খেলা হয়েছে। কিন্তু, দেশের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যদি সবচেয়ে বেশি জনজাতিদের কথা কেউ ভেবে থাকেন তাহলে তিনি।

ভারতীয় জনতা পার্টি অন্যান্য দল থেকে আলাদা। আগে দেশের কথা চিন্তা করে বিজেপি।

তাই ভারতের জনতা পার্টিকে মানুষ বেশি পছন্দ করে। মুখ্যমন্ত্রী আরও দাবি করলেন রাজ্যের আইন শৃঙ্খলা বর্তমানে অনেক ভালো অবস্থায় রয়েছে।

আগে পাহাড়ি এলাকায় যে ধরনের উশৃঙ্খলতা ছিল সেটা এখন নেই। উগ্রপন্থীর সমস্যাও নিরসন করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। আর মানুষও শান্তি চায়।

তাই এই কাজগুলোই নিজেকে আসন্ন এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয় হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানান তিপরা মথার সঙ্গে জোট না হওয়ার পেছনে মূলত কারণ হলো তাদের আরো বেশি আসন প্রয়োজন। তাই জোট হয়নি।

আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Comment