ত্রিপুরা ওয়াটার ম্যানুফ্যাকচার ইউনিটি রাজ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২২ মার্চ, ২০২৬: ত্রিপুরা ওয়াটার ম্যানুফ্যাকচার ইউনিটি রাজ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের মহারাজ, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা।

আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন, ওয়াটার ম্যানুফ্যাকচারের কাজে যারা জড়িত তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন। তাদের পেশা অন্যান্য পেশা থেকে আলাদা।

সঠিকভাবে মানুষের জন্য তারা যেন আগামী দিন দায়িত্ব পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যে একটা সময় পানীয় জলের ব্যবসা ছিল না।

পানীয় জলের যারা ব্যবসা করে তাদের উপর মানুষের জীবন নির্ভর করে। কিছু কিছু ব্যবসায়ী ভেজাল জল বিক্রয় করেন অতিরিক্ত মুনাফা করার জন্য। মনে রাখতে হবে এই জল খেয়ে মানুষ অসুস্থ হবে। যারা এই ধরনের কাজ করেন তাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রনব সরকার।

Leave a Comment