অনলাইন ডেস্ক, ২২ মার্চ, ২০২৬: আবারো আমতলী থানার পুলিশের হাতে ২২ কেজি শুকনো গাঁজা সহ আটক গাঁজা পাচারকারী! জানা যায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ ও টি এস আর বাহিনী কাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে টি আর ০৩ এন ০৬১৫ নম্বরের একটি বিলাসবহুল মারুতি গাড়িকে আটক করে।
গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বস্তায় মোট ২১ কেজি শুকনো গাজা উদ্ধার করে আমতলী থানার পুলিশ। তার পাশাপাশি গাঁজা পাচারকারী তথা গাড়ির মালিক বিপ্লব চক্রবর্তী ওরফে রোকি নামে এক যুবককে আটক করে পুলিশ। গাঁজা পাচারকারী তথা গাড়ি চালকের বাড়ি গকুলনগর এলাকায় ও বাবার নাম মৃত সুকলাল চৌধুরী। আমতলী থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গাঁজাসহ গাড়িটিকে যাতে দ্রুত আটক করতে পারে তার জন্য শ্রীনগর থানার পুলিশকেও জানিয়ে দেওয়া হয়।
উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকার মত। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ফরেনসিক টিম। ওসি জানিয়েছে, সন্ধ্যায় সমস্ত আইনের প্রক্রিয়ার মাধ্যমে শুকনো গাঁজা গুলি বাজেয়াপ্ত করে। এই ব্যাপারে একটি এন ডি পি এস আইনে মামলা নথিভুক্ত করবে এবং ধৃত গাঁজা পাচারকারী বিপ্লব চৌধুরীকে সোমবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে। পুলিশের ধারণা ধৃত গাঁজা পাচারকারী কে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে গাঁজা পাচারের বড় বড় রাঘব বোয়ালদের জালে তুলতে পারবে।








