যাত্রাপুরে নাবালিকার বিয়ের অভিযো, ঘটনাস্থলে পুলিশ ও চাইল্ড লাইনের ডিপার্টমেন্টের আধিকারিকরা

প্রগতি ত্রিপুরা, ০৫ মার্চ, ২০২৬: যাত্রাপুর থানার অন্তর্গত কেকে নগর এলাকায় নাবালিকার বিয়ের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা চাইল্ড ডিপার্টমেন্টের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হন। সংবাদ পাওয়ার পরই যাত্রাপুর থানার পুলিশও সক্রিয় হয়ে ওঠে।

বৃহস্পতিবার দুপুরে থানার এসআই প্রসেনজিৎ দেবনাথ সহ অন্যান্য পুলিশ আধিকারিক একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কেকে নগরে গিয়ে পুলিশ জানতে পারে, বর্তমানে ওই নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে না, বরং মেয়েটির বিয়ে পূর্বেই সম্পন্ন হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে স্বীকারোক্তি দেওয়ার সময় মেয়েটিকে কিছুটা আতঙ্কিত অবস্থায় দেখা যায়। পরিবার থেকে কোনো বাধা বা সমস্যার আশঙ্কা থাকায় মেয়েটি প্রথমে বিষয়টি প্রকাশ করতে দ্বিধা বোধ করছিল বলে জানা যায়।

পরবর্তীতে পুলিশ মেয়েটির সংশ্লিষ্ট সমস্ত নথিপত্র নিজেদের হেফাজতে নেয় এবং বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। এর আগে চাইল্ড ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান, নাবালিকা সংক্রান্ত যেকোনো অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা হয় এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এর পূর্বেই ত্রিপুরা চাইল্ড ডিপার্টমেন্টের কাছে সংবাদ মেয়েটিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এ সংবাদ সূত্র যে পুরোপুরি সত্য,তার প্রকাশ পায় মেয়েটির বাড়ি গেলে! ঠিক তার পূর্বে সংবাদ সূত্র নিয়ে কি জানিয়েছেন আধিকারিক গন।

Leave a Comment