মোহনপুরে ন্যূনতম সহায়কমূল্যে ৩১৮.৮১ মেট্রিক ধান ক্রয়

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় মোহনপুর ব্লকের মোহিনীপুরস্থিত সরকারি খাদ্য গুদামে গত ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এই ধান ক্রয় কেন্দ্রে মোট ২০৪ জন কৃষকের কাছ থেকে ৩১৮.৮১ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। প্রতি কুইন্টাল ধান ২ হাজার ৩৬৯ টাকা দরে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। মোহনপুর মহকুমার খাদ্য পরিদর্শক কিষাণ সাহা এই সংবাদ জানিয়েছেন।

Leave a Comment