অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারী ২০২৬: শনিবার সকাল থেকেই সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক, সোনামুড়া থানার ওসি তাপস দাস সহ বিভিন্ন বাহিনীর টিএসআর এবং সীমান্ত রকি বাহিনীর জোয়ান পাষানিয়া মোড়া, কলমচৌড়া সহ বিভিন্ন এলাকার বনদপ্তরের খাস জমিতে গড়ে ওঠা একাধিক গাঁজা বাগানে অভিযান চালায়।
এইদিন গাঁজা বিরোধী অভিযান চলাকালিন সময় গাঁজা চাষিরা কান্নায় ভেঙ্গে পড়ে। গাঁজা চাষিদের সামনে আরক্ষা কর্মীরা গাঁজা গাছ গুলি কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই অভিযানে পুলিশ কয়েক লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করে। গাঁজা বাগান ধ্বংসের আগে গাঁজা চাষিরা বাঁধা দিতে আসে। কিন্তু পুলিশের বাধা পেয়ে গাঁজা চাষিরা পিছু হাটতে বাধ্য হয়। কান্নায় ভেঙে পড়ে গাঁজা চাষিরা।
কিন্তু পুলিশ নিয়ম অনুযায়ী গাঁজা বাগান ধ্বংস করে থানায় ফিরেছে। এই বছরের পুলিশের এই গাঁজা গাছ ধ্বংস অভিযান দেখে গাজা চাষিরা রীতিমতো হতবাক। এদিকে জেলা পুলিশের তরফে জানা গেছে এই বছর সিপাহীজলা জেলায় কোন গাজা বাগান অক্ষত অবস্থায় রাখা হবে না। সবগুলিকেই কেটে ধ্বংস করে দেওয়া হবে।








