প্রগতি ত্রিপুরা, ২১ অক্টোবর, ২০২৫। দীঘি থেকে উঠে মায়ের মন্দিরে কচ্ছপ। কমলপুর কমলেশ্বরী মন্দিরে দেওয়ালির রাতে ঘটলো এক আশ্চর্য ঘটনা।
রাত তখন প্রায় আড়াইটা। কালীবাড়িতে প্রচুর ভক্তের ভিড়। এই অবস্থায় মায়ের মন্দিরে যে দীঘিটি আছে সেখান থেকে সিঁড়ি বেয়ে একটি বড় কচ্ছপ দীঘি থেকে উঠে মায়ের মন্দিরের দিকে রওয়ানা দেয়।
ভক্তরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। কেউ কেউ মা কালীর ধ্বনি দিতে থাকে। এবার মন্দিরের পুরোহিত এসে কচ্ছপটিকে স্নান করিয়ে সিঁদুর পড়ায়।
তখন সে ছিল শান্ত। সিঁদুর পরিয়ে পুজো করা হলে সে আবার পূর্ব স্থানে তথা কালীবাড়ির দীঘিতে চলে যায়। সকলের বিশ্বাস কমলেশ্বরী দেবী জাগ্রত দেবী।
এই মন্দিরে অনেকেই অলৌকিক ঘটনা আগেও দেখেছে। তাই কালকের ঘটনায় সবাই বলাবলি করছে যে সত্যি মা এখানে বিরাজ করছেন।







