বেহাল দশায় কৈলাসহর পুর পরিষদের ১০ নং ওয়ার্ডের রাস্তা দ্রুত সংস্কারের দাবি!

প্রগতি ত্রিপুরা, ২২ অক্টোবর, ২০২৫। কৈলাসহর পুরপরিষদের ১০ নং ওয়ার্ডে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সংলগ্ন রাস্তার বেহাল দশায় নাজেহাল পড়ুয়া ও সাধারণ মানুষ।

দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় এবং পাশের DWS দপ্তরের জল রাস্তায় পড়ার কারণে পুরো রাস্তা ভেঙে গর্তে ভরে গেছে। ফলে প্রতিদিন কলেজগামী ছাত্রছাত্রী ও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা রূপক চক্রবর্তী বলেন, “রাস্তায় সবসময় জল জমে থাকে, ফলে রাস্তাটি একেবারে ভেঙে গিয়েছে। বিশেষ করে মহিলাদের ও ছাত্রছাত্রীদের চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে। বর্ষায় এই সমস্যা আরও ভয়াবহ হয়ে ওঠে।”

তিনি পুরপরিষদ, পিডাব্লিউডি ও রাজ্য সরকারের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে রাস্তার এই বেহাল অবস্থা শহরের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে।

Leave a Comment