প্রগতি ত্রিপুরা, ১৮ অক্টোবর, ২০২৫। দুর্ঘটনাগ্রস্ত টি এস আর’র বাস। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাস ঢুকে পড়ে রেশন দোকানে। উত্তেজনা ছড়ায় উদয়পুর পুলিশ লাইনের কাছে।
আসন্ন দেওয়ালী মেলাকে কেন্দ্র করে উদয়পুর মাতারবাড়ি তে যাতে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয় সেইজন্য সরকার টি এস আর মোতায়ন করার জন্য উদ্দ্যেগ নিয়ে শনিবার এক গাড়ি টি এস আর কর্মী নিয়ে উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইনে নিয়ে এসে হঠাৎ করে টি এস আর গাড়ি টি উদয়পুর পুলিশ লাইন এলাকায় চার নম্বর রেশন দোকানে টি এস আর গাড়ি টি ঢুকে পড়ে।
তখন রেশন দোকানের মালিক সমর চন্দ্র দেবনাথ দোকানে না থাকায় অল্পতে রক্ষা পান তিনি।খবর পেয়ে তিনি রেশন দোকানে এসে দেখেন তার দোকান ঘড়টি টি এস আর বাহিনী ভেঙে ফেলে আর এতে করে রেশনের চাল,চিনি,ডাল,আটা সহ বিভিন্ন রেশনে থাকা জিনিষ নষ্ট হয়েছে বলে জানান রেশন দোকানের মালিক।
আর এই ঘটনায় কিছু টা সময়ের জন্য এলাকা বাসী ক্ষোভে ফেটে পড়ে। পরবর্তী সময়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







